হলি আর্টিজান মামলার তদন্ত প্রতিবেদন ১০ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৮, ১৫:২১আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৬:১৯

হলি আর্টিজান বেকারির তখনকার চিত্র (ফাইল ছবি) রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ১০ এপ্রিল ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৬ মার্চ) ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে এটি জমা না দেওয়ায় এই আদেশ দেওয়া হয়। আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রকিবুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গুলশান থানার এই সাধারণ নিবন্ধন কর্মকর্তা বলেছেন, ‘মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল মঙ্গলবার। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক এটি জমা না দেওয়ায় আদালত নতুন দিন ধার্য করেন।’

২০১৬ সালের ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালায়। এ সময় জঙ্গিদের গ্রেনেড হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান নিহত হন। ওই রাতে তিন বাংলাদেশিসহ ২০ জনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জঙ্গিরা।

পরদিন ২ জুলাই সকালে হলি আর্টিজান বেকারিতে অভিযান চালায় যৌথবাহিনীর কমান্ডো। এতে নিহত হয় ছয় হামলাকারী। জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে। ৪ জুলাই নিহত পাঁচ জঙ্গিসহ অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

/টিএইচ/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম