ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর শ্যামলী থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। মঙ্গলবার (৬ মার্চ) গভীর রাতে শ্যামলী ফুটওভার ব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দীন মোহাম্মদ (২৫), মনির হোসেন (২২), মেহেদী হাসান (২২), ইমরান (৩০) ও আব্দুল হালিম (৫৫)। তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছুরি, একটি চাকু, দুটি মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব-২ এর অপারেশন অফিসার (এএসপি) ফিরোজ কাওসার বাংলা ট্রিবিউনকে বলেন, আটককৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। শ্যামলী এলাকায় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।








