মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ০৫:১৩আপডেট : ১২ মার্চ ২০১৮, ০৭:৫৫

মিরপুরের ইয়াসিন আলী বস্তিতে আগুন (ছবি- টিভি থেকে নেওয়া) রাজধানীর মিরপুর ১২ নম্বরের ইলিয়াস আলী মোল্লা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজুর রহমান এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (১১ মার্চ) দিবাগত রাত ৪টার এই আগুন লাগে ইয়াসিন আলী বস্তিতে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। আগুন লাগার পর দুই ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তা নিয়ন্ত্রণে আনা যায়নি।
মিরপুরের বস্তিতে জ্বলছে ভয়াবহ আগুন (ছবি- টিভি থেকে নেওয়া) জানা গেছে, শুরুতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে পরে তাদের সঙ্গে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। পরে ভোর সাড়ে ৫টার দিকে আরও তিনটি ইউনিট যোগ দেয় তাদের সঙ্গে। সর্বশেষ সোমবার (১২ মার্চ) ভোর ৬টার দিকে আরও চারটি ইউনিটসহ মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মিরপুরের বস্তিতে ভয়াবহ আগুন (ছবি- টিভি থেকে নেওয়া) তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বস্তির সব ঘরই পুড়ে যেতে পারে আগুনে।
জানা গেছে, প্রায় ৭০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে ইলিয়াস আলী মোল্লা বস্তিটি। প্রায় সাত হাজার টিনের ঘর রয়েছে এই বস্তিতে। এতে বাসিন্দার সংখ্যা প্রায় ২৫ হাজার।

/এসজেএ/টিআর/.
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান