খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজিরের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ১৩:২৭আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৩:৪০

খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৮ ও ২৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত। একইসঙ্গে ওই তারিখে ডদি তিনি জামিনে মুক্তি না পান তাহলে কারাগার থেকে তাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ মার্চ) রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ বিচারক ড.আখতারুজ্জামান এই আদেশ দেন। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা আদালতে জামিনের আবেদন করেছি।পরবর্তী তারিখ পর্যন্ত উনার (খালেদা)এ মামলায় জামিনে বহাল রেখেছেন।’

দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল বলেন, ‘২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে আদালতে হাজির করার আদেশ দেবেন বলে আশা করছিলাম। আদালত ১৩ ও ১৪ মার্চ দিন ধার্য করেছেন।যেহেতু মামলাটি যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য আছে তাই উনাকে (খালেদা)কারাগার থেকে আদালতে হাজির করার আদেশ দেওয়া হোক।’

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 ২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম