‘কুমিল্লার মামলায় জামিন ছাড়া কারামুক্ত হতে পারবেন না খালেদা জিয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ১৬:২৬আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৬:২৮

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ফাইল ছবি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের জামিন আদেশ পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে কুমিল্লার নাশকতার মামলায় জামিন না পাওয়া পর্যন্ত জামিনে কারামুক্ত হতে পারবেন না তিনি। মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

কুমিল্লায় গাড়ি পোড়ানো ও মানুষ হত্যার প্ররোচনার (নাশকতার) সঙ্গে জড়িত থাকায় খালেদা জিয়ার বিরুদ্ধে কাস্টডি ওয়ারেন্ট জারি করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে অবরুদ্ধ আছেন তিনি। তাই এই মামলায়ও তিনি জেলে আছেন বলে ধরতে হবে। এই মামলায়ও জামিন না হওয়া পর্যন্ত তার জামিনের (জামিনে কারামুক্তি) সুযোগ নেই।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ ও দুদক (দুর্নীতি দমন কমিশন)। এর শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। মঙ্গলবার (১৩ মার্চ) উভয় পক্ষের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম। তার ভাষ্য, ‘আজ শুনানিতে আদালতে বলেছি, এর আগে বিচারিক আদালতে বেশকিছু বিবেচনায় খালেদা জিয়াকে কম সাজা দেওয়া হয়েছে। তাই একই বিষয় বিবেচনা করে তার জামিন না দেওয়ার বিষয়ে আদালতে শুনানি করেছি।’

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম