জুলহাজ-তনয় হত্যা: প্রতিবেদন দাখিলের দিন পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১২:২৬আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১২:৩৬

জুলহাজ-তনয় রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তারা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৫ এপ্রিল ঠিক করেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তার সহকারী নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন,এ ঘটনায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী। আর অস্ত্র মামলার তদন্ত করছে ডিবির পরিদর্শক নুরুল আফসার। 

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে ইউএসএইড কর্মকর্তা এবং সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে।

ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান হত্যা মামলা করেন। এছাড়া কলাবাগান থানার এসআই মোহাম্মদ শামীম আরেকটি অস্ত্র মামলাটি দায়ের।

নিহত জুলহাজ বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম