জুয়াখেলায় বাধা: নাসিম হত্যার তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ১৩:০৮আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৩:১২

আদালত রাজধানী বাড্ডা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরীর আদালত। সোমবার (১৯ মার্চ) এই হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু কোনও প্রতিবেদন আদালতে দাখিল না হওয়ায় আদালত নতুন দিন ধার্য করেন।

আদালতে বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবু হানিফ (পুলিশের উপপরিদর্শশক) এ তথ্য জানান।

মামলার এজাহার থেকে জানা যায়, নাসিম ক্যারাম খেলতে গিয়ে দেখেন বিপিএল ম্যাচকে কেন্দ্র করে জুয়া চলছিল। এতে বাধা দেন নাসিম। বাধা দেওয়ার ফলে এক পর্যায়ে ঘটনা হাতাহাতি পর্যন্ত গড়ায়।  

এই ঘটনার জের ধরেই গত ৬ নভেম্বর সকাল ৯টার দিকে রাজধানীর বাড্ডা থানাধীন পোস্ট অফিসের গলির বাসার সামনে নাসিমের গলায় ও কোমরে তিনটি স্থানে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসিম মারা যান। ঘটনার দিন রাতেই তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নাসিমের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন।

/টিএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম