বনানীতে তরুণীকে ধর্ষণ: ইভানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ১২:৩৪আপডেট : ২২ মার্চ ২০১৮, ১২:৩৭

ইভান (ফাইল ছবি) রাজধানীর বনানীতে বাসায় নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলার  একমাত্র আসামি বাহাউদ্দিন ইভানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মার্চ ) ঢাকা মহানগর হাকিম আদালতের বনানী থানার  নারী ও শিশু সংশ্লিষ্ট জিআর শাখায় এই অভিযোগপত্র দাখিল করেন বনানী থানার পুলিশ উপ-পরিদর্শক শরীফুল ইসলাম। আদালতে বনানী থানার নারী ও শিশু সাধারণ শাখার নিবন্ধন কর্মকর্তা মান্নান এই তথ্য জানান।

মামলা সূত্রে জানা গেছে, ইভান ২০১৭ সালের ৪ জুলাই রাতে জন্মদিনের দাওয়াত দিয়ে বনানীর বাসায় নিয়ে এক তরুণীকে ধর্ষণ করে। ৫ জুলাই বনানী থানায় বাহাউদ্দিন ইভানকে একমাত্র আসামি করে মামলা করেন তিনি। ৬ জুলাই  নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেফতার করে র‌্যাব।

এজাহার থেকে আরও জানা গছে, জন্মদিনের অনুষ্ঠান ও বিয়ের আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওই  তরুণীকে বাসায় যাওয়ার কথা বলে ইভান। তরুণী যেতে না চাইলে ইভান তার মায়ের পরিচয় দিয়ে এক নারীর সঙ্গে আলাপ করিয়ে দেন। এরপর ওই তরুণী রাত সাড়ে ১০টার দিকে ইভানের বাসায় যান। সেখানে গিয়ে দেখেন, বাসায় কেউ নেই। তখন তিনি চলে আসতে চান। কিন্তু, ইভান তাকে নেশাজাতীয় কিছু একটা খাওয়ানোর পর ধর্ষণ করেন। পরে রাত সাড়ে ৩টার দিকে ওই তরুণীর ভ্যানিটি ব্যাগ রেখে বাসা থেকে বের করে দেওয়া হয়।

 

/টিএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান