রাজধানীর গুলিস্থানে ফুটপাতের দোকান উচ্ছেদের সময় অস্ত্র দিয়ে গুলি ছোড়া ছাত্রলীগের দুই নেতাসহ অন্য আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ৩ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ মার্চ) ঢাকা মহানগর হাকিম গোলাম নবী প্রতিবেদন দাখিলের নতুন এই তারিখ নির্ধারণ করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছর ২৭ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ গুলিস্তানের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে যায়। এ সময় ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের এক পর্যায়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলিবর্ষণ করতে দেখা যায়।
ওই ঘটনায় শাহবাগ থানায় পুলিশের ) মো. মান্নান (উপপরিদর্শক) ছাত্রলীগের দুই নেতা সাব্বির হোসেন ও আশিকুর রহমানসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।








