ডিবি পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন হত্যা: জবানবন্দি দিলেন প্রত্যক্ষদর্শী সাক্ষী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ১৭:৩০আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৭:৫০

আদালত মিরপুরে ডিবি পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন হত্যা মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী তানিয়া বেগম (২৫) স্বীকারোক্তিমূলক জবানবন্দি  দিয়েছেন। বৃহস্পতিবার (২২ মার্চ) ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে এই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। প্রত্যক্ষদর্শী সাক্ষী তানিয়া বেগম আসামি হাসান মাসুদের স্ত্রী। আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আবু ইউসুফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

জিআরও বলেন, ‘‘তানিয়া বেগম ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘ঘটনার দিন রাত সাড়ে ১১টায় বাসার ছাদের ওপর থেকে গুলি করে।’ বিচারক তানিয়া বেগমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে সাক্ষীকে নিজ জিম্মায় যেতে দেন।’’

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম (পুলিশ পরিদর্শক) সাক্ষীকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির আবেদনসহ আদালতে হাজির করেন।

এর আগে বুধবার (২১ মার্চ) রাতে ডিবির এসআই শামীম আহমেদ বাদী হয়ে মিরপুর থানায় মামলাটি করেন।

উল্লেখ্য, সোমবার (১৯ মার্চ) রাতে মিরপুরের পীরেরবাগ এলাকায়  গোয়েন্দা পুলিশের (ডিবি) পল্লবী জোনাল টিমের একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে যায়। সেখানে সন্ত্রাসীরা গুলি চালালে পরিদর্শক জালাল উদ্দিন মাথায় গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ধানমন্ডির স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে দুটায় তিনি মারা যান। এরপর এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়।

/টিএইচ/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম