ফরহাদ মজহারের রিভিশন শুনানি ৩০ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ১৮:০২আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৮:৩৮

ফরহাদ মজহার (ফাইল ছবি) কবি ও কলামিস্ট ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে পুলিশের দায়ের করা প্রসিকিউশন মামলার রিভিশন বিষয়ে শুনানি আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। এদিন ঢাকার ১০নং বিশেষ জজ আদালতে এই রিভিশন শুনানি হবে। বৃহস্পতিবার (২২ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।
এর আগে, গত ৮ জানুয়ারি ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার ঢাকা মহানগর হাকিম আদালত নামঞ্জুর আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করেন।
গত ৩১ অক্টোবর ফরহাদ মজহারকে অপহরণ করে চাঁদা দাবি করার অভিযোগে যে মামলা দায়ের করা হয়েছিল, সেটিতে অভিযোগের বিষয়ে সত্যতা প্রমাণিত না হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম।
উল্লেখ্য, গত ৩ জুলাই ভোরে রাজধানীর শ্যামলীর রিং রোডের ১ নম্বর হোল্ডিংয়ের ‘হক গার্ডেন’ থেকে বেরিয়ে ফরহাদ মজহার অপহৃত হন জানিয়ে তার স্ত্রী ফরিদা আখতার আদাবর থানায় একটি জিডি করেন। পরে জিডি থেকে একটি অপহরণ মামলা করা হয়। ওই রাতেই যশোরে ঢাকাগামী একটি বাস থেকে তাকে উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে ফরহাদ মজহার জানান, তিনি অপহৃত হয়েছিলেন।

/টিএইচ/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম