প্রকাশক দীপন হত্যা মামলার প্রতিবেদন পিছিয়ে গেলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৮, ১৩:১৭আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৩:১৯

ফয়সাল আরেফিন দীপন প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার প্রতিবেদন দাখিল পিছিয়ে গেলো। এটি জমা দেওয়ার জন্য আগামী ২৩ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২৫ মার্চ) ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এই তারিখ ঠিক করেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, আজ রবিবার তদন্ত প্রতিবেদনটি দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ কারণে আদালত নতুন দিন ধার্য করেছেন।
২০১৫ সালের ৩১ অক্টোবর বিকালে রাজধানীর শাহবাগ এলাকায় আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

দীপন হত্যার ঘটনায় আসামি শামীম ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সবুরকেও কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

/টিএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম