বনানীতে তরুণী ধর্ষণ: ইভানের জামিন আবেদন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৮, ১৩:৪৬আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৫:০৩

বাহাউদ্দিন ইভান, ফাইল ছবি

রাজধানীর বনানীতে এক তরুণীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি বাহাউদ্দিন ইভানের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

রবিবার (২৫ মার্চ ) ঢাকা মহানগর দায়রা জজ আদালত কামরুল হোসেন মোল্লা জামিন শুনানি শেষে এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। আদালতে ইভানের পক্ষের জামিন শুনানি করেন অ্যাডভোকেট রেজাউর রহমান।

এর আগে গত ২২ মার্চ ইভানকে একমাত্র আসামি করে মামলার তদন্ত কর্মকর্তা শরীফুল ইসলাম (উপ-পরিদর্শক) বনানী থানার সংশ্লিষ্ট শাখায় অভিযোগপত্র দাখিল করেন।

এ থেকে জানা যায়, ২০১৭ সালের ৪ জুলাই রাতে জন্মদিনের দাওয়াত দিয়ে বনানীর বাসায় ওই তরুণীকে ডাকে ইভান। এরপর তাকে ধর্ষণ করে। পরদিন ৫ জুলাই বনানী থানায় ইভানকে আসামি করে মামলা করেন তিনি। ৬ জুলাই নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেফতার করে র‍্যাব।

মামলার এজাহারে আরও জানা গছে, জন্মদিনের অনুষ্ঠান ও বিয়ের আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওই  তরুণীকে বাসায় যাওয়ার কথা বলে ইভান। তরুণী যেতে না চাইলে ইভান তার মায়ের পরিচয় দিয়ে এক নারীর সঙ্গে আলাপ করিয়ে দেন। এরপর ওই তরুণী রাত সাড়ে ১০টার দিকে ইভানের বাসায় যান। সেখানে গিয়ে দেখেন, বাসায় কেউ নেই। তখন তিনি চলে আসতে চান। কিন্তু, ইভান তাকে নেশাজাতীয় কিছু একটা খাওয়ানোর পর ধর্ষণ করেন। পরে রাত সাড়ে ৩টার দিকে ওই তরুণীকে ভ্যানিটি ব্যাগ রেখে বাসা থেকে বের করে দেওয়া হয়।

/টিএইচ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের