গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ মার্চ) ঢাকা মহানগর হাকিম গোলাম নবী’র আদালত এ আদেশ দেন।
মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু শাহবাগ থানার তদন্তকারী কর্মকর্তা সুজন চন্দ্র দে (উপ-পরিদর্শক) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত এ নতুন দিন ঠিক করেন।
আদালতে, শাহবাগ থানার সাধারণ নিবন্ধক কর্মকর্তা মাহমুদুর রহমান (উপ-পরিদর্শক) এই তথ্য জানান।
প্রসঙ্গত, গত বছরের ১৭ আগস্ট সন্ধ্যায় হামলার শিকার হন ইমরানসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা। ঘটনায় দিন রাতেই গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শাহবাগ থানায় মামলাটি করেন।








