পল্লবীতে পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণ: এক শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৮, ০২:০৪আপডেট : ২৮ মার্চ ২০১৮, ০২:০৭





রুহী রাজধানীর পল্লবীর মুসলিমবাগ এলাকায় একটি ভবনের পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচ জনের মধ্যে এক শিশু মারা গেছে। তার নাম রুহী (৩)। সে দগ্ধ ইয়াসমিনের (২৭) মেয়ে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সে মারা যায়।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেন।
শিশুটির বাবা রেজাউল করিম স্টুডিও দোকানি। দুই বোনেরর মধ্যে রুহি ছোট। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ী সদর।
দগ্ধ হওয়া অন্যরা হলো বাড়ির মালিক এজিবির সাবেক কর্মকর্তা ইয়াকুব আলী (৭০) ও তার স্ত্রী হাসিন আরা খানম (৬০), ভাড়াটিয়া ইয়াসমিন (২৭) ও মাহবুব হাসান (৩২)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন। মঙ্গলবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইয়াকুবের শ্যালক মো. মারুফ হোসেন জানান, ছয়তলা ভবনের নিচতলার পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করার জন্য হাসানকে আনা হয়। রিজার্ভ ট্যাংকের জায়গাটা অন্ধকার ছিল। তাই হাসান সেখানে টর্চ লাইট দিয়ে দেখার চেষ্টা করছিলেন পানি আছে কিনা। এসময় বাকিরা সামনেই ছিলেন। ওই আলোতে স্পষ্ট না দেখতে পেয়ে মোমবাতি নিয়ে আসা হয়। সেটি দিয়াশলাই দিয়ে ধরানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা সবাই দগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখানে থেকে দ্রুত ঢামেকে নিয়ে আসে।
হাসানের ভগ্নিপতি মো. নাজমুল হোসেন জানান, পেশায় প্রাইভেট কার চালক হাসান ওই ভবনের ছয় তলায় থাকেন। বাড়ির মালিক তাকে ডেকে নিয়ে যান পানির ট্যাংকিতে পানি আছে কিনা দেখার জন্য। পানি উঠছে না কেন, সেই সমস্যার জন্য সেখানে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, ‘দগ্ধ পাঁচ জনরেই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। এদের মধ্যে ইয়াকুবের ২৫ শতাংশ, হাসিনের ৯৫ শতাংশ, ইয়াসমিনের ৪১ শতাংশ, তার মেয়ে রুহীর ৯০ শতাংশ ও হাসানের ৮৫ শতাংশ পুড়ে গেছে।’

 

/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম