অনলাইনে বিক্রি হয়ে যাওয়া চোরাই মোবাইল ফোন উদ্ধার করলো পিবিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৮, ২০:২৩আপডেট : ২৯ মার্চ ২০১৮, ০১:০৯

বিটিআরসি, শুল্ক গোয়েন্দা ও ডিএমপির যৌথ অভিযানে জব্দ করা কিছু অবৈধ মোবাইল ফোন (ফাইল ছবি) অনলাইনে বিজ্ঞাপন দিয়ে চোরাই মোবাইল ফোন বিক্রির ঘটনা ঘটছে। একটি চক্র চোরাই এসব মোবাইল হ্যান্ডসেট বিক্রির জন্য অনলাইল মার্কেটপ্লেস বিক্রয় ডটকমে বিজ্ঞাপনও দিচ্ছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একজন ব্যবহারকারীর অভিযোগের ভিত্তিতে এমন একটি চোরাই মোবাইল হ্যান্ডসেট উদ্ধারের পর এসব তথ্য জানতে পেরেছে পুলিশের এই তদন্ত সংস্থা।
পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৭ মার্চ) একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দিয়ে ওই ফোনটি বিক্রি করা হয়েছিল। হ্যান্ডসেটটি উদ্ধারের পর আজ বুধবার (২৮ মার্চ) এর মূল মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন তিনি।
পিবিআই সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানার অধীন গণভবনের সামনে থেকে ইশতিয়াক ইমন নামের একজনের মোবাইল ফোন হারিয়ে যায়। শাওমি নোট ৪ মডেলের ওই হ্যান্ডসেটটি হারানোর পর ১৫ মার্চ শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন ইমন। ওই জিডির ভিত্তিতেই তদন্ত করে ২৭ মার্চ মোবাইল সেটটি উদ্ধার করে পিবিআই।
পিবিআই বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, একটি জিডির ভিত্তিতে হারানো মোবাইল সেটটির সন্ধান শুরু হয়। সেটের আইএমইআই নম্বরের সহায়তায় হারিয়ে যাওয়া সেটের ব্যবহারকারীর লোকেশন ও নম্বরের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বের করা হয়। পরে সেটটির পরের ব্যবহারকারীকে জানানো হয়, তার কেনা মোবাইলটি চোরাই।
এএসপি আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই সেটটি যিনি পরে কিনেছিলেন, তাকে চোরাই সেটের বিষয়ে জানানোর পরই তিনি তা পিবিআই সদর দফতরে এসে ফেরত দিয়ে যান। ওই সময় তিনি জানান, বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দেখে ১২ হাজার টাকা দিয়ে ফোনটি কেনেন তিনি। কিন্তু তার জানা ছিল না যে এটি চোরাই সেট। এ বিষয়ে তাকে অভিযোগ দিতে বলা হয়েছে।’
এএসপি আতিকুর জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে যে চক্রটি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে চোরাই মোবাইল ফোন বিক্রি করে আসছে, সেই চক্রকে গ্রেফতার করতে পিবিআই চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, ভুক্তভোগী ইশতিয়াক ইমন পেশায় একজন গণমাধ্যমকর্মী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১২ মার্চ আমার মোবাইল ফোনটি হারিয়ে গেলে ১৫ মার্চ একটি জিডি করি। পরে এর একটি কপি নিয়ে আমি পিবিআইয়ে যোগাযোগ করি। পরে পিবিআই ফোনটি উদ্ধার করে আমাকে জানায়। আজ (বুধবার) দুপুরে গিয়ে পিবিআই সদর দফতর থেকে সেটটি নিয়ে এসেছি।’
আরও পড়ুন-
‘ধর্ষক’ বাবুলের আদ্যোপান্ত
জন্মদিন পালন করায় ৯ ছাত্রকে রড দিয়ে পেটালেন শিক্ষক

/এসজেএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম