আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ যোগানদাতাসহ আটক ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৮, ২২:৪৭আপডেট : ২৮ মার্চ ২০১৮, ২২:৫২

ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ যোগানদাতা নাফিস ইকবালসহ ৪ ভিওআইপি ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। বুধবার (২৮ মার্চ) আনুমানিক সাড়ে ১১দিকে ঢাকার আশুলিয়া থানার ডেন্ডাবরের বান্দু মিয়ার বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।

আটক ৪ আটককৃতরা হলেন- নাফিস ইকবাল শাকিল (৩৮), মো. শামিম তালুকদার (২৯), মো. জহিরুল ইসলাম নান্নু (৩০) ও মো. শুভ ইসলাম (২০)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ভিওআইপি সরঞ্জামাদি, ১৫৪টি রেজিস্ট্রেশনবিহীন সিম কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহিদ আহসান বাংলা ট্রিবিউনকে জানান, কতিপয় অসাধু ব্যবসায়ী ভিওআইপি ব্যবসার আড়ালে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা দিয়ে আসছে। ভিওআইপি ব্যবসা থেকে আসা অর্থের একটি অংশ তারা এই জঙ্গি সংগঠনকে যোগান দিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ যোগানদাতা নাফিস ইকবালসহ ৪ ভিওআইপি ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আটককৃতরা অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করে থাকে। এদের মধ্যে আটক নাফিস ইকবাল শাকিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। সে ভিওআইপি ব্যবসা থেকে প্রাপ্ত লভ্যাংশ নিয়মিতভাবে সংগঠনের পলাতক সদস্যদের পাঠাতো। এছাড়াও সে আনসারুল্লাহ বাংলা টিমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় করতে সহযোগিতা করতো।’

আটককৃতদের বিরুদ্ধে ঢাকা জেলার আশুলিয়া থানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ মোতাবেক একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মুহম্মদ মহিউদ্দিন ফারুকীর এই অভিযান পরিচালনা করেন।

/এসজেএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম