শিগগিরই সারাদেশে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৮, ১৭:৩৭আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১৮:১৯

 

বক্তব্য রাখছেন র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি তালিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘সেটি এখন সমন্বয় করার কাজ চলছে। ওই তালিকা ধরে শিগগিরই সারাদেশে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালাবে র‌্যাব। মাদক নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটের সমন্বিত উদ্যোগে আমরা এই অভিযান শুরু করবো।’ বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে র‌্যাব-৪ কার্যালয়ে ‘স্বাধিকার স্বাধীনতা ও স্বপ্নগাথা’ শিরোনামের শিল্পকর্ম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

র‌্যাবের ডিজি বলেন, ‘প্রতিবছরই র‌্যাব কোটি কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে। হাজার হাজার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হচ্ছে।’  তিনি আরও বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়, তবেই দেশকে মাদকমুক্ত করা সম্ভব।’

জঙ্গিবাদ প্রসঙ্গে র‌্যাব ডিজি বলেন, ‘জঙ্গিবাদ থেকে আমরা কখনও দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাই না। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গিবাদ অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে, তবু আমরা এতে তুষ্ট নই।’ তিনি বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে র‌্যাব কাজ করছে। আগামী দিনে আরও কাজ করে যাবে, যেন দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।’

‘স্বাধিকার স্বাধীনতা স্বপ্নগাথা’ শিল্পকর্ম প্রসঙ্গে র‌্যাব ডিজি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের পর আমরা যেসব পরিস্থিতি মোকাবিলা করেছি, তার সবকিছুই এই শিল্পচিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। এই প্রকল্প তরুণ প্রজন্মের মধ্যে স্বাধীনতার ইতিহাস ধারণে কাজ করবে। এতে র‌্যাব সদস্যরাও দেশরক্ষায় অনুপ্রেরণা পাবেন।’   

“র‌্যাবের স্থাপন করা ‘স্বাধিকার স্বাধীনতা ও স্বপ্নগাথা’ শিল্পকর্মটি ছোট পরিসরে ৪৭-এর দেশভাগের পর থেকে অনেক বন্ধুর ও কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে আজকের বাংলাদেশ হয়ে ওঠার এক অনন্য শিল্পিত গৌরবগাথা। এই শিল্পকর্মটির মূল টেরাকোটা চিত্র।”

 

/এসজেএ/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম