খিলগাঁওয়ে র‍্যাবের চেকপোস্টে হামলার তদন্ত প্রতিবেদন ৮ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৮, ১১:২৮আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১১:৩৮

খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা রাজধানীর খিলগাঁওয়ে র‍্যাবের চেকপোস্টে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী ৮ মে দিন ধার্য করেছেন আদালত।  

রবিবার (১ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম আমিনুল হক এই আদেশ দেন।

আদালতে খিলগাঁও থানার সাধারণ নিবন্ধক কর্মকর্তা আশরাফ ইসলাম পুলিশের (উপ-পরিদর্শক) এই তথ্য জানান।

প্রসঙ্গত,  ২০১৭ সালের ১৮মার্চ ভোরে রাজধানীর খিলগাঁওয়ের র‍্যাবের চেকপোস্টে শেখের জায়গা নামক স্থানে জঙ্গি হামলার চেষ্টা চালিয়ে নিহত হয় এক মোটরসাইকেল আরোহী। ভোর ৪টায় র‍্যাবের একটি চেকপোস্ট থেকে একটি মোটরসাইকেলে করে এসে হামলার চেষ্টা করা তিনি। এ সময় সেখানে থাকা র‍্যাব সদস্যরা গুলি চালালে হামলাকারী গুরুতর আহত হন। একইসঙ্গে আহত হন ২ র‍্যাব সদস্য। পরবর্তীতে আহত হামলাকারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে ওই ঘটনার রাতেই র‍্যাব-৩ এর উপ-সহকারী পরিচালক কাজী হাসানুজ্জামান অজ্ঞাত আসামি করে খিলগাঁও থানায় একটি মামলা করেন।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, পেছালো আর্জেন্টিনা
বিশ্বকাপ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, পেছালো আর্জেন্টিনা
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত