স্থানীয় সরকার সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৮, ১৭:৩১আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৮:০৪

সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশনা পালন না করায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার এক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈতবেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীমা ইসলাম মৌ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

সচিব ড. জাফর আহমেদ খান ছাড়া অন্য যে চারজনের বিরুদ্ধে রুল দেওয়া হয়েছে তারা হলেন  উপসচিব ড. জুলিয়া মঈন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমেদ সিদ্দিক, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মো. নজরুল খান ও উপজেলা নির্বাহী অফিসার জুমুর বালা।

রিটকারী পক্ষের আইনজীবী শামীমা ইসলাম মৌ সাংবাদিকদের বলেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার অফিস সহায়ক পদে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হন মো. শেখ সাদেক। কিন্তু পরে তাকে স্থায়ী নিয়োগ না দিয়ে বাইরে থেকে একই পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর ফলে হাইকোর্টে রিট দায়ের করেন সাদেক। এরপর ২০১৫ সালে হাইকোর্ট সাদেকের পক্ষে রায় দিয়ে তাকে স্থায়ী নিয়োগ দিতে নির্দেশ দেন।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সরকার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করলে ২০১৬ সালে তা খারিজ করে দেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনার আবেদন করলে তাও খারিজ করে দেন আপিল বিভাগ। এরপরও শেখ সাদেককে নিয়োগ না দেওয়ায় তিনি এই বছর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রিট দায়ের করেন।

সেই রিটের শুনানি নিয়ে আজ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়।

 

/বিআই/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম