ভুয়া প্রশ্নপত্র বিতরণের অভিযোগে আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ১৭:৫১আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৭:৫৩

আটক মাহফুজুর রহমান মাহফুজ ফেসবুকে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের অভিযোগে মো. মাহফুজুর রহমান ওরফে মাহফুজ নামে একজনকে আটক করেছে র‌্যাব-২।  বৃহস্পতিবার (৫ এপ্রিল) ভোর ৫টার দিকে রাজধানীর মিরপুরের কল্যাণপুর থেকে আটক করা হয়। এদিন দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-২-এর সহকারী পরিচালক (এএসপি মিডিয়া) মো. শাহিনুর ইসলাম এই তথ্য জানান।

র‌্যাব জানায়, আটক মাহফুজ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টে ৮ম সেমিস্টারের ছাত্র। থাকে মিরপুরের কল্যাণপুর।তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা থানার নতুন হাট এলাকায়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ ভোর ৫টার দিকে রাজধানীর মিরপুরের কল্যাণপুর মদিনাতুল উলুম মাদ্রাসার পাশে ৩৭ নং  বাড়ির ৬ষ্ঠ তলার একটি বাসা থেকে মাহফুজকে আটক করা হয়। সে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা। এতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞসাবাদে জানা যায়, পড়াশোনার পাশাপাশি মাহফুজ facebook Massenger application, Admin group, Real Admin Bd, Tiger team BD, Lion or Tigerসহ অন্যান্য গ্রুপের সঙ্গে য্ক্তু হয়। পরবর্তী সময়ে এসব গ্রুপ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সেগুলো হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে পরীক্ষার্থীদের দিতা। এজন্য সে বিকাশের মাধ্যমে ওই সব পরীক্ষার্থীর কাছ থেকে অর্থ আদায় করার কাজ করতো। ইতোপূর্বে সে বিভিন্ন পরীক্ষায় একইভাবে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার্থীর কাছ থেকে থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। মাহফুজ বেশকিছু তথ্য দিয়েছে, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদেরও  আটকের চেষ্টা চলছে। 

আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/এসজেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম