ভুয়া প্রশ্নপত্র ফাঁসের প্রচারণা, যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৮, ১৬:০৭আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৬:০৭

গ্রেফতার ‘প্রশ্ন আউট হওয়া মাত্রই আমি তোমাদের দিয়ে দেবো, রিয়েল প্রশ্ন বের হলে আমিই দেবো, তোমাদের বলতে হবে না।’ —এমন ঘোষণা দেওয়া এক তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে মো. এহসানুল কবির নামে ওই তরুণকে গ্রেফতার করা হয়। সে রাজধানীর মালিবাগ বাজার রোডের শেলটেক ড্রিম ভবনের একটি ফ্ল্যাটে থাকতো। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার গোরিয়ালি।
র‌্যাব জানিয়েছে, মো. এহসানুল কবির টাকার বিনিময়ে মোবাইল ফোনে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ এবং আদান-প্রদান করতো।
গ্রেফতারকৃত এহসানুল কবির নিজের হোয়াটস অ্যাপ গ্রুপে ‘Per Question ৩০০ টাকা HSC’ এবং ফেসবুকে নিজস্ব আইডি ‘Kusen Deta’ খুলে প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিভিন্ন প্রচারণা চালাত। সে নিজেই ওই গ্রুপ গুলোর অ্যাডমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে সে ঘোষণা দিতো, ‘সবাইকে প্রশ্ন দেবো, তবে অরজিনাল ছাত্র হতে হবে’, ‘আগে কমন, পরে টাকা’, ‘প্রশ্ন আউট হওয়া মাত্রই আমি তোমাদের দিয়ে দেবো’, ‘রিয়েল প্রশ্ন বের হলে আমিই দেবো, তোমাদের বলতে হবে না।’

র‌্যাব দাবি করেছে, ‘প্রতারণামূলক প্রশ্নপত্র বিভিন্ন সদস্যদের মধ্যে সরবরাহ করত। সে দীর্ঘদিন বিভিন্ন ভাবে প্রশ্নপত্র ফাঁসের লোভনীয় ও অনৈতিক প্রচারণা করে ছাত্রদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করতো।’

এহসানুল কবির ৩০টির বেশি বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপের অ্যাডমিনদের সঙ্গে প্রশ্নফাঁস সংক্রান্ত বিভিন্ন প্রচারণা চালাত। শিক্ষার্থীদের আকৃষ্ট করতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত এবং সক্রিয় যোগাযোগ বজায় রাখত। টাকার বিনিময়ে সে নিজস্ব গ্রুপের সদস্যদের কাছে মোবাইলে ভুয়া প্রশ্নপত্র প্রচারের কাজ করতো বলে জানিয়েছে র‌্যাব।

/এআরআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম