জাল ভিসা তৈরির কারখানা থেকে চার প্রতারককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ।
সোমবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জাল ভিসা, বিপুল পরিমাণ পাসপোর্ট, ভুয়া নিয়োগ পত্র, কম্পিউটার প্রিন্টার, স্কানারসহ বিভিন্ন ধরণের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে বেলা সাড়ে ১১টায় ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।








