বাসের চাপায় এবার প্রাইভেট কার চালকের পা বিচ্ছিন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৮, ১৭:০১আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৮:৩৫

আহত রাসেল রাজধানীর হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় ঢালে গ্রিন লাইন বাসের চাপায় পিষ্ট হয়ে রাসেল (২৫) নামের এক প্রাইভেট কার চালকের বাঁ-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে সেখানে এই ঘটনা ঘটে।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলি বিশ্বাস বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, এ ঘটনায় শাহবাগ থানা এলাকার কদম ফোয়ারার সামনে থেকে ঘাতক গ্রিন লাইন বাস ও এর চালক কবির হোসেন আটক করা হয়। কবিরের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করেন এপিআর এনার্জি বিদ্যুৎ প্রজেক্টের সিকিউরিটি ম্যানেজার ইমতিয়াজ। প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ও পরে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। 
আরেক উদ্ধারকারী আরিফ বাংলা ট্রিবিউনকে জানান, উন্নত চিকিৎসার জন্য রাসেলকে এখন অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
উদ্ধারকারী ইমতিয়াজ জানান, রাসেল এপিআর এনার্জি বিদ্যুৎ প্রজেক্টের গাড়িচালক। শনিবার কেরানীগঞ্জে ওই প্রজেক্টের একটি নির্মাণাধীন স্থান থেকে ফেরার সময় যাত্রাবাড়ীতে গ্রিন লাইন বাসটি তার প্রাইভেট কারকে ধাক্কা দেয়। পরে গাড়ি থামিয়ে বাসের সামনে গিয়ে বাসচালককে নামতে বলেন রাসেল। কিন্তু উল্টো বাস চালানো শুরু করেন। তখন রাসেল সরতে গেলে ফ্লাইওভারের রেলিংয়ে আটকে পড়েন। সেখানে বাসচাপায় তার বাঁ-পা বিচ্ছিন্ন হয়ে যায়।


আহত রাসেলের গ্রামের বাড়ি গাইবান্ধায়। ঢাকার মোহাম্মদপুরে একটি ভাড়া বাসায় থাকেন তিনি। তার বাবার নাম শফিকুল ইসলাম। 




এসআই মিজান আরও জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে ধরতে মোটরসাইকেল চালক মাশরুর ও আরোহী সোহাগ ধাওয়া করেন। শেষ পর্যন্ত প্রেসক্লাবের সামনে এসে বাস থামাতে পেরেছেন তারা। পরে বাস ও এর চালককে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
গত ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসে চড়ে গন্তব্যে যাচ্ছিলেন সরকারি তিতুমীর কলেজের স্নাতক (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। তার হাত বেরিয়ে ছিল সামান্য বাইরে। কাওরান বাজারে সার্ক ফোয়ারার সামনে হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটিকে অতিক্রমের সময় চাপে রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে শমরিতা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ১৬ এপ্রিল রাত ১২টা ৪০ মিনিটের দিকে সেখানে তার মৃত্যু হয়।
এরপর ২০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির (ঢাকা মেট্রো ব ১১-৫৭৩৩) বাস রোজিনা আক্তারকে ধাক্কা দেয়। তখন তিনি পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজার বাসার গৃহকর্মী তিনি। 


/এসজেএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম