বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানি: বাসচালকসহ তিন জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৮, ১৭:৩৭আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৭:৩৭

কারাগার রাজধানীর বাড্ডায় তুরাগ বাসে উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি ঘটনায় দায়ের করা মামলায় বাসচালক ও হেলপারসহ তিন জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার দুপুরে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের সংশ্লিষ্ট থানার নারী ও শিশু সাধারণ নিবন্ধন কর্মকর্তা আব্দুল মান্নান এসব তথ্য জানান। কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. নয়ন (২৯), মো. মনির (২৭) ও রোমান (২৮)।
এর আগে শনিবার দুপুরে তিন দিনের রিমান্ড শেষে গুলশান থানার মামলায় তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) তাপস কুমার ওঝা আসামিদের আদালতে হাজির করেন। তিনি মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মাজহারুল ইসলাম জামিন শুনানি শেষে এই আদেশ দেন।
এদিকে আসামিপক্ষে আইনজীবী ইকবাল হোসেন ও হাতেম আলী জামিন বিষয়ে শুনানি করেন। গত ২৪ এপ্রিল ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭দিনের রিমান্ডের আবেদন করে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে বিচারক তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২১ এপ্রিল বাড্ডা বাসা থেকে উত্তরা ইউনিভার্সিটি যাওয়া সময় গ্রেট তুরাগ বাসে উঠেন ওই শিক্ষার্থী। ওই বাসটি নতুন বাজার যাওয়ার পর বাসের হেলপার ও কন্ট্রাকটার ওই ছাত্রীর হাত চেপে ধরে যৌন হয়রানি করে। ওই ঘটনায় গত ২২ এপ্রিল ভিকটিমের স্বামী বাদী হয়ে গুলশান থানায় নারী ও শিশু আইন (২০০০ সংশোধন ২০০৩) ১০ ও ৩০ ধারায় মামলাটি দায়ের করেন।

/টিএইচ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের