দক্ষিণখান থানা যুবদল সভাপতিসহ চার জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৮, ১৯:৫১আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ২০:০০

দক্ষিণখান থানা যুবদল সভাপতিসহ চার জন রিমান্ডে
নাশকতা ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ায় অভিযোগে আটক রাজধানীর দক্ষিণখান থানা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪ জনকে একদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। এই চার জন হলেন, দক্ষিণখান থানা যুবদলের সভাপতি সৈয়দ দেলোয়ার , সাধারণ সম্পাদক শেখ খলিলুর রহমান, সদস্য মো. মুক্তার ও ইসমাইল হোসেন ওরফে মোবারক। রবিবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে রবিবার মামলাটির তদন্ত কর্মকর্তা রামপুরা থানার (উপ-পরিদর্শক) আবু সাঈদ আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ডের আবেদন বলেন, পলাতক আসামিসহ অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত পূর্বক গ্রেফতার, নাম-ঠিকানা সংগ্রহ, তাদের গোপন বৈঠকে সরকারবিরোধী ও ধ্বংসাত্মক কী কী পরিকল্পনা ছিল, সক্রিয় কোন কোন নেতার সহযোগিতা রয়েছে, এসব বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য এ আসামিদের দশ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী খন্দকার শাফি নেওয়াজ রিমান্ড বাতিলের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিকতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, কারাগারে থাকা কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে রামপুরা থানাধীন ৪৬৮ ডিআইটি রোডস্থ মালিবাগ সুপার মার্কেটের সামনে পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়াসহ ও নাশকতামূলক কর্মকাণ্ড করার অভিযোগে শনিবার (২৮ এপ্রিল) তাদের আটক করে পুলিশ।

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম