রাজধানীতে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সাত তরুণ আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৮, ১৭:০০আপডেট : ০২ মে ২০১৮, ১৭:০২

জঙ্গি (প্রতীকী ছবি) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জঙ্গি সন্দেহে সাত তরুণকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ (দক্ষিণ)। তারা হলেন সৈয়দ সাদমান চৌধুরী (২৬), মতিউর রহমান ওরফে আবু সুমাইয়া (৪৩), আশিকুর রহমান (৩২), আজিমুল হক ওরফে জিয়ন (৩১), মো. সাব্বির আহমেদ (৩৪), আবদুর রহিম শিকদার (৪২) ও মো. কামাল হোসেন (৪০)।
গত ৩০ এপ্রিল বিকাল থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত আদাবর ও ভাষানটেক এলাকা থেকে সাত তরুণকে আটক করা হয় বলে জানান ডিএমপি মিডিয়া বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান। তিনি বলেন, ‘জঙ্গি সম্পৃক্ততায় অভিযুক্ত সৈয়দ সাদমান চৌধুরী ওইদিন বিকাল ৫টা ২৫ মিনিটে আদাবরের একটি বাসায় ধরা পড়ে।’
তখন ওই বাসা থেকে ইসলামের অপব্যাখ্যা সংবলিত বিভিন্ন ধরনের বই, মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয় বলে জানান ডিএমপি মিডিয়া বিভাগের উপ-কমিশনার। পরবর্তী সময়ে তার কাছ থেকে তথ্য পেয়ে একইদিন রাত ৮টা ১০ মিনিটে ভাষানটেকের একটি মাদ্রাসা থেকে বাকি ছয়জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ (দক্ষিণ)। তাদের কাছ থেকেও ইসলামের মাযহাব সম্পর্কে উস্কানিমূলক বেশকিছু বই উদ্ধার করা হয়েছে।

/আরজে/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম