রাজধানীতে নকল ওষুধ বিক্রির অভিযোগে ৫ জনকে জেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৮, ১০:৫৯আপডেট : ০৮ মে ২০১৮, ১১:০৯

জব্দ করা নকল ওষুধ রাজধানীর বাবুবাজারের মিডফোর্ট এলাকার বিভিন্ন ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধ বিক্রয়ের অপরাধে ৫ জনকে কারাদণ্ড দিয়েছে র‍্যাবের  ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এই তথ্য জানিয়েছেন। র‍্যাব-৩ ও ওষুধ প্রশাসনের যৌথ সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় ৫ জনকে ২ বছর করে কারাদণ্ড ও আট লাখ টাকা জরিমানা করা হয়।

জব্দ করা নকল ওষুধ সারোয়ার আলম জানান, দোকান থেকে নকল ওষুধ, অননুমোদিত বিদেশি ওষুধ ও ভেজাল ওষুধ পাওয়া যায়। প্রায় ১৫ কোটি টাকার নকল ও ভেজাল ওষধ জব্দ করা হয়।

অভিযানে অংশ নেন র‍্যাব- ৩ এর উপ-অধিনায়ক মেজর রাহাত, কোম্পানি কমান্ডার মেজর মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার ফয়জুলসহ র‍্যাব-এর ৬ জন অফিসার, বিভিন্ন পর্যায়ের ৮০ জন র‍্যাব সদস্য এবং  ওষধ প্রশাসন অধিদফতরের ৬ জন বিশেষজ্ঞ  অফিসার ।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম