নারায়ণগঞ্জের রুপগঞ্জের ৩০০ ফুট এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছিনতাইকারী চক্রের ১ সদস্য নিহত ও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ মে) রাত পৌনে ২টার সময় এ ঘটনা ঘটে।
এসময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র উদ্ধার করে র্যাব। তবে প্রাথমিকভাবে কারও নাম পরিচয় পাওয়া যায়নি।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউকে এ জানিয়েছেন।








