‘বন্দুকযুদ্ধে’ নিহত ৯ জনই শীর্ষ মাদক ব্যবসায়ী: র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৮, ২২:২৪আপডেট : ১৯ মে ২০১৮, ২২:৪৭



বন্দুকযুদ্ধ চারদিনে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৯ জনকেই শীর্ষ মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব। গত ১৫ মে থেকে ১৯ মে পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তারা নিহত হন। শনিবার র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মে র‌্যাবের ব্যাটালিয়ন ১১-এর সঙ্গে বন্দুকযু্দ্ধে নারায়ণগঞ্জের শীর্ষ মাদকব্যবসায়ী রিপন নিহত হয়েছে। একই দিন র‌্যাব ১২-এর সঙ্গে কুষ্টিয়ায় নিহত হয়েছে হামিদুল ইসলাম। একদিনের ব্যবধানে ১৭ মে র‌্যাব ৫-র সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে রাজশাহীর আবুল হাসান ওরফে হাসান। একই ব্যাটালিয়নের সঙ্গে ১৮ মে চাপাইনবাবগঞ্জে মারা গেছে আব্দুল আলিম। সেও চাপাইনবাগঞ্জের শীর্ষ মাদকব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব।
এদিকে, ১৮ মে চট্টগ্রামেও র‌্যাব-৭-এর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত হয় দুই জন। তারা হলেন, হাবিবুর রহমান প্রকাশ ওরফে মোটা হাবিব ও মো. মোশাররফ। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে ঘটনার পর র‌্যাব জানিয়েছে।
এদিকে,১৯ মে র‌্যাব-৬-এর সঙ্গে যশোরের অভয় নগরে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়। তারা হলো, আবুল কালাম, হাবিব শেখ ও মিলন কাশারী।
উল্লেখ্য, র‌্যাবের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরুর পর গত ১৫ মে ২ জন, ১৭ মে ১ জন, ১৮ মে ৩ জন এবং ১৯ মে ৩ জন নিহত হয়।
র‌্যাব জানিয়েছে, গত ৪ মে থেকে ১৯ মে পর্যন্ত সারাদেশে র‌্যাবের ২ হাজার ২৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২৯৯ টি মোবাল কোর্টের মাধ্যমে ১ হাজার ৯২২ জনকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৩০ জনকে ২৭ লাখ টাকার বেশি অর্থদণ্ড করা হয়েছে।  র‌্যাবের ৪৮৫ অভিযানে প্রায় ২০ কোটি টাকার মাদক দ্রব্য জব্দ করা হয়েছে।

 

/এআরআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম