গুলশানের সিসা বার সিলগালা, ৮ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৮, ০১:৪০আপডেট : ২৮ মে ২০১৮, ০১:৪০

ফাইল ফটো রাজধানীর গুলশানের ‘দ্য মিরাজ’ নামে একটি রেস্টুরেন্ট ও সিসা বারে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ট্রেড লাইসেন্স ছাড়া সিসা বার পরিচালনার জন্য রেস্টুরেন্টটি সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যবহৃত তেল ব্যবহার করে অস্বাস্থ্যকর খাবার তৈরির প্রমাণ পাওয়ায় কর্তৃপক্ষকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৭ মে) রাত ৯টার দিকে এই অভিযান চালানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, রবিবার রাত ৯টায় গুলশানের ৩ নম্বর সড়কের ৯/এ বাসার দ্য মিরাজ নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালায় পুলিশ। গুলশান থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এই অভিযানের নেতৃত্ব দেন। রেস্টুরেন্টটি অনেক দিন থেকেই অনুমোদন ছাড়া সিসা বার চালিয়ে আসছিল। ভ্রাম্যমাণ আদালত রেস্টুরেন্টের কিচেনে গিয়ে ব্যবহৃত তেল দিয়ে খাবার উৎপাদন করারও প্রমাণ পায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের অভিযোগে তাদের ৮ লাখ টাকা জরিমানার পাশাপাশি রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়।

/এনএল/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম