‘ব্যানার’ টানিয়ে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে ফের ক্ষমা চাওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৮, ০১:৫২আপডেট : ২৮ মে ২০১৮, ০১:৫২

‘ব্যানার’ টানিয়ে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে ফের ক্ষমা চাওয়ার নির্দেশ শতবর্ষী শ্মশান দখল করে স্থাপনা নির্মাণ চেষ্টার অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আজিজুল হককে ভর্ৎসনা করে আবারও ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামি ৩০ মে’র মধ্যে তাকে শ্মশানে ব্যানার টানিয়ে জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন আদালত। পাশাপাশি এ বিষয়ে আগামী ২৭ মে আদালত মামলার পরবর্তী আদেশের দিন ধার্য রেখেছেন।
রবিবার (২৭ মে) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসময় আদালতে ছিলেন এ মামলার রিটকারি আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে আজিজুল হকের পক্ষে ছিলেন আইনজীবী লায়েকুজ্জামান মোল্লা।
শ্মশানের জায়গা দখলের ঘটনায় আজিজুল হককে এর আগে গত ২০ মে স্থানীয় জনগণের কাছে ব্যানার টানিয়ে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের একই বেঞ্চ। পরে তিনি ব্যানার টানিয়ে জনগণের কাছে মৌখিকভাবে ক্ষমা চাইলেও ব্যানারে ‘ক্ষমা চাই’ শব্দটির উল্লেখ ছিল না। তাই শুনানিতে বিষয়টি আদালতের নজরে আসে। এসময় আজিজুল হক ক্ষমা চাওয়ার জন্য সময় চেয়ে আবেদন করেন। এরপর আদালত ৩০ মে’র মধ্যে তাকে পুনরায় ‘ক্ষমা চাই’ উল্লেখ করে ব্যানার টানিয়ে ক্ষমা চাইতে নির্দেশ দেন।
প্রসঙ্গত, শতবর্ষী শ্মশান দখলের অভিযোগে এর আগে গত ১৩ মে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আজিজুল হককে তলব করেন হাইকোর্ট। একইসঙ্গে স্বশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
এছাড়াও আদালতের অপর এক আদেশে কেন তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়েও তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
এক রিট আবেদনের প্রেক্ষিতে জারি করা রুলের শুনানি নিয়ে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রুলের ওপর শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট রিপন বাড়ৈ।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ২৬ জুন একটি জাতীয় দৈনিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আজিজুল হকের বিরুদ্ধে স্থানীয় শতবর্ষী শ্মশানের জায়গা দখল করা নিয়ে খবর প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন সংযুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে রিট দায়ের করে। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৬ সালের ৩১ জুলাই আদালত রুল জারি করেন।
রুল জারির পাশাপাশি আদালত এক আদেশের মাধ্যমে শ্মশান দখল ও সেখানকার নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি জেলা প্রশাসনকে বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
পরে তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা পেলেও এ সংক্রান্ত জারি করা রুলের শুনানি আদালতে চলমান থেকে যায়।

/বিআই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম