রাজধানী উত্তরার বাউনিয়ার বটতলা ও পুকুরপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। অভিযানে পাঁচ হাজার পিস ইয়াবা ও পাঁচ কে গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৯ মে) সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়।
অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট অংশ নেয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান এই তথ্য জানিয়েছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে রাজধানীর উত্তরায় এই অভিযান পরিচালিত হচ্ছে।’








