পোশাক শ্রমিককে ধর্ষণ: কারখানার দু্ই কর্মকর্তা রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৮, ১৮:২০আপডেট : ২৯ মে ২০১৮, ১৮:২৬

পোশাক শ্রমিককে ধর্ষণ: কারখানার দু্ই কর্মকর্তা রিমান্ডে আশুলিয়ার পেন্টা ফোর্থ অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিককে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ওই প্রতিষ্ঠানের দুই কর্মকর্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার(২৯ মে) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাকিম আদালতের বিচারক আফসানা আবেদীন এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলো—পেন্টা ফোর্থ অ্যাপারেলস লিমিটেডের ফিনিশিং ইনচার্জ সোহানুর রহমান ওরফে শাহিন (৩২) ও ফ্লোর ইনচার্জ রুবেল হোসেন (২৯)।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশ (পরিদর্শক) মোহাম্মদ মনিরুল হক ডাবলু  মামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটনের স্বার্থে ও পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে আসামিদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন।

আসামি  আইনজীবী আব্দুল খালেক  রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দু' দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য,  কাঠগড়া দুর্গাপুর এলাকায়  পেন্টা ফোর্থ অ্যাপারেলস লিমিটেডে কাজ করেন পাঁচ শতাধিক শ্রমিক। জরুরি শিপমেন্টের জন্য কারখানা কর্তৃপক্ষ রবিবার রাতে শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করায়। ওই রাতে কারখানার চতুর্থ তলায় ওই নারী শ্রমিককে ধর্ষণ করে আসামিরা।

ওই ঘটনায় এই দুই আসামিসহ পাঁচ জনের বিরুদ্ধে  আশুলিয়া থানার একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের