শ্রম সম্মেলনে যোগ দিতে রাতে জেনেভা যাচ্ছেন আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৮, ১৭:৫৪আপডেট : ৩০ মে ২০১৮, ১৮:০৭



আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য ১০৭তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন (আইএলসি) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডির ৩৩৩তম সভায় যোগ দিতে বুধবার মধ্যরাতে ঢাকা ত্যাগ করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে জেনেভা পৌঁছবেন এবং ১ জুন বিকাল তিনটায় আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রাইডার এর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তিনি বাংলাদেশে শ্রমিক অধিকার সুরক্ষায় বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরবেন।
সম্মেলনে আইনমন্ত্রী ৪০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. রুহুল আমীন ও মো. রেজাউল হক চৌধুরী, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, শ্রম সচিব আফরোজা খানসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ব্যবসায়িক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি রয়েছেন। গত ২৮ মে থেকে এই আন্তর্জাতিক সম্মেলন জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৯ জুন এটি শেষ হবে।
আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এবারের আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে কোনও শুনানি হবে না।
উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত ১০৫তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশকে তিরস্কার করা হয় এবং শ্রম অধিকার সুরক্ষার জন্য কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়, যা বিশেষ অনুচ্ছেদ নামে পরিচিত। এরই পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে আইনমন্ত্রী আনিসুল হক-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেনেভায় অনুষ্ঠিত ১০৬তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে আইনমন্ত্রী আন্তর্জাতিক শ্রম সংস্থার ওইসব শর্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন এবং বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহারের বিষয়ে জোর প্রচেষ্টা চালান। ফলে বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহার করে নেওয়া হয়। ১০৬তম সম্মেলনে আইনমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা যথাসময়ে বাস্তবায়ন করায় এবছর আন্তর্জাতিক শ্রম সংস্থার শুনানির তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে। ফলে বিগত চার বছরের মধ্যে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে কোনও শুনানি হবে না। যেহেতু গতকাল আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি সভায় শুনানির তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে এবং এর আগে তা জানা যায়নি সেহেতু গতবছরের ধারাবাহিকতায় আইনমন্ত্রীকে দলনেতা করে এবারের শ্রম সম্মেলনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেজন্য তিনি জেনেভা যাচ্ছেন।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম