ওয়ারীতে মাদকবিরোধী অভিযানে আটক ২৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৮, ১৪:৩২আপডেট : ৩১ মে ২০১৮, ১৬:০৯

অভিযান রাজধানীর ওয়ারীর গেন্ডারিয়া থানা এলাকার নামাপাড়া বস্তিতে মাদকবিরোধী অভিযানে ২৮ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ মে) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়ারী বিভাগের গেন্ডারিয়া, শ্যামপুর ও যাত্রাবাড়ী থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে।

আটকরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ২২৫টি প্যাথেডিন ইনজেকশন, ৩ কেজি গাঁজা, ৭০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফরিদ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নামাপাড়া বস্তিটি ওয়ারী বিভাগের তিনটি থানার সংযোগস্থলে পড়েছে। এই বস্তির মাদক নিয়ন্ত্রণ করে রহিমা ও হযরত নামে দুই মাদক সম্রাট। তারা পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেড। তাদের স্পটে পাওয়া যায়নি, পলাতক রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই বস্তিটি ছিনতাইকারীদের একটি অন্যতম আশ্রয়স্থল। এর আগে, ছিনতাইকারী রিকশায় থাকা এক নারীর ব্যাগ টান দিলে ওই ঘটনায় শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় ছিনতাইকারীকে আটকের পর ব্যাগ উদ্ধার করতে এই বস্তিতে যাওয়া হলে তখন সেখান থেকে আরও অনেক ছিনতাইকৃত ব্যাগ উদ্ধার করা হয়।’

মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

/এসজেএ/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম