সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ও ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে উত্তর সংগ্রহের দায়ে চার নারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১ জুন) রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে থেকে তাদের ধরা হয়। আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী।
ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরীক্ষা চলাকালে অন্যের হয়ে অর্থের বিনিময়ে পরীক্ষা দিতে এসে মোবাইল কোর্টে হাতেনাতে ধরা পড়েন ঢাকা জেলার সুমাইয়া আক্তার ও কেয়া আক্তার। অপরদিকে নিষেধাজ্ঞা অমান্য করে লুকিয়ে মোবাইল ফোনসহ প্রবেশ করে মোবাইলে ফোনের মধ্যে বাইর থেকে এসএমএসের মাধ্যমে উত্তর সংগ্রহের সময় ধরা পড়েন বীথি আক্তার ও শারমিন আক্তার।
ঢাকা জেলার মোট ১৪টি কেন্দ্রে ২৬ হাজার ৮১ জন আবেদনকারীর জন্য এ পরীক্ষার আয়োজন করে ঢাকা জেলা প্রশাসন। ঢাকাসহ সারাদেশে মোট ২০টি জেলায় এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।








