কুমিল্লার একটি আসন নিয়ে ইসির সিদ্ধান্ত বাতিল চেয়ে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৮, ১৫:১৩আপডেট : ০৩ জুন ২০১৮, ১৫:২৪

আদালত কুমিল্লার হোমনা-মেঘনা নিয়ে গঠিত নির্বাচনি এলাকা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) নেওয়া সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে হোমনা-মেঘনাকে একত্র রেখে সংসদীয় এলাকা কেন ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

তিন সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, কুমিল্লা জেলা প্রশাসক, আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসার, মেঘনা, হোমনা, তিতাস ও দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অমিত তালুদকার।

এর আগে হোমনা-মেঘনা এলাকাকে কুমিল্লা-২ এর নির্বাচনি এলাকার অধীনে তিতাস উপজেলার সঙ্গে সংযুক্ত করে ইসি গেজেট প্রকাশ করে। পরে প্রকাশিত সে গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে স্থানীয় প্রতিনিধিসহ ৮ ব্যক্তি হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান