পাওয়ার গ্রিডের সাবেক উপ-ব্যবস্থাপকের ৩ বছরের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৮, ১৬:২৮আপডেট : ০৪ জুন ২০১৮, ১৮:১৭

আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) সাবেক উপ-ব্যবস্থাপক  মো. আরশাদ হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ লাখ টাকা অর্থদণ্ডের আদেশও  দেওয়া হয়েছে। সোমবার ঢাকার  বিশেষ জজ আদালত ১-এর বিচারক মো. আতাউর রহমান এ  রায়  ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী আশিকুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

বেঞ্চ সহকারী বলেন, ‘আদালত ১১ জুনের মধ্যে এ জরিমানার টাকা আদায়ের নির্দেশ দিয়েছেন। আসামি জরিমানা জমা দিতে ব্যর্থ হলে রাষ্ট্রপক্ষকে আসামির স্থাবর-অস্থাবর সম্পদ থেকে জরিমানা আদায়ের আদেশ দেন আদালত।

উল্লেখ্য, মো. আরশাদ হোসেনের বিরুদ্ধে ২০১০ সালে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। দুদকের উপ-পরিচালক শেখ মো. ফানাফিল্যাকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেয় কমিশন। তিনি অনুসন্ধান শেষে আসামির বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের সুপারিশসহ কমিশনে প্রতিবেদন দাখিল করেন তিনি। এরপর দুদক আসামিকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়।

২০১০ সালের ২ মে দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরীর স্বাক্ষরে সাত কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ইস্যু করা হয়। ৪ মে আসামি নিজে স্বাক্ষর করে সম্পদ বিবরণীর নোটিশ গ্রহণ করেন। ১১ মে আসামি সম্পদ বিবরণী দাখিলের জন্য আরও সাত দিন সময় চেয়ে কমিশনে আবেদন করেন তিনি। কমিশন তার আবেদন মঞ্জুর করে। এরপর সম্পদ বিবরণী দাখিলের জন্য আরও সাত কার্যদিবস সময় দেওয়া হয়। ২৩ মে বর্ধিত সময়ের মেয়াদ শেষ হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। এরই পরিপ্রেক্ষিতে ওই বছরের ২৮ জুন কমিশন আরশাদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেয়। ২৯ জুন রাজধানীর ধানমন্ডি থানায় এ মামলাটি দায়ের করা হয়।

পরবর্তী সময়ে এ মামলা নিয়ে উচ্চ আদালতে রিট করেন আসামিপক্ষ। সেই রিট ভ্যাকেট হওয়ার পর ২০১১ সালের ১ নভেম্বর মামলার তদন্ত শুরু করে দুদক। তদন্ত শেষে ২০১২ সালের ৫ আগস্ট দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম এ মামলায় আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট  দাখিল করেন।

 

/টিএইচ/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম