ফারমার্স ব্যাংকের কর্মকর্তা বাবুল চিশতীর জামিন কেন নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৮, ১৫:১৯আপডেট : ০৬ জুন ২০১৮, ১৫:২০

হাইকোর্ট ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীকে (বাবুল চিশতী) কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার (৬ জুন) বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এর জবাব দিতে বলা হয়েছে।

একইসঙ্গে মামলার অন্য আসামি ফারমার্স ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়াউদ্দিন আহমেদের জামিন আবেদনের বিষয়ে আগামী ১১ জুন শুনানির দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্রপক্ষে থাকা ডেপুটি অ্যাটর্নি একেএম আমিন উদ্দিন মানিক বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ।

এর আগে গত ২৯ মে বাবুল চিশতীর জামিন আবেদনের ওপর শুনানির পর ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা জামিনের আবেদন নাকচ করে দেন। পরে সেই আবেদনের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন চিশতীর আইনজীবীরা।

গত ১০ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে চিশতীকে গ্রেফতার করে দুদক। এর আগে রাজধানীর গুলশান থানায় তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। আসামিদের বিরুদ্ধে অভিযোগ– তারা প্রভাব খাটিয়ে নিজেদের ২৫টি হিসাবে ব্যাংকিং নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ১৬০ কোটি টাকা হস্তান্তর করেছেন।

এর আগে গত ৩ এপ্রিল ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক ও তার স্ত্রীসহ ১৭ জনের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দুদক।

২০১৩ সালের ৩ জুন চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে ফারমার্স ব্যাংকের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ব্যাংকটির শাখার সংখ্যা ৫৬ ও এটিএম বুথ রয়েছে ১১টি। প্রতিষ্ঠার পর থেকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটি মোট ঋণ বিতরণ করেছে ৪ হাজার ৪১৩ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে গত বছর এই ব্যাংক থেকে দেওয়া ঋণের পরিমাণ ছিল ১ হাজার ৮৩৯ কোটি ৭৯ লাখ টাকা।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফারমার্স ব্যাংকের মোট আমানত সংগ্রহের পরিমাণ ছিল ৫ হাজার ৬৩ কোটি ৬১ লাখ টাকা। যা ২০১৫ সালে ছিল ৩ হাজার ৪৮২ কোটি ৬৬ লাখ টাকা।

/বিআই/আইএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম