হলি আর্টিজানে হামলা মামলার তদন্ত প্রতিবেদন ২৬ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৮, ১২:৪৫আপডেট : ২৫ জুন ২০১৮, ১৪:১১

হলি আর্টিজান, ফাইল ছবি রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী ২৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৫ জুন)ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় এই আদেশ দেন।

আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রকিবুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক এ প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত এই নতুন দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই গুলশান এলাকায় হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসীরা হামলায় বিদেশি, পুলিশসহ ২২ নিহত হয়। ২ জুলাই সকালে যৌথ বাহিনী কমান্ডো অভিযান চালায়। এতে ৫ হামলাকারী নিহত হয়। জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে। ৪ জুলাই নিহত ৫ জঙ্গিসহ অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা করা হয়। 

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক