হলমার্ক ঋণ কেলেঙ্কারি মামলায় তিন ব্যাংক কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৮, ১৬:৫০আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৬:৫২

 হলমার্ক ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা তিন মামলায় তিন ব্যাংক কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। রবিবার (১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আতাউর রহমান এ  সাক্ষ্য গ্রহণ করেন।

সাক্ষীরা হলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সোনালী ব্যাংকের জিএম আনিসুজ্জামান ও সোনালী ব্যাংকের সাবেক জিএম মোহাম্মদ আলী।

সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১৬ জুলাই দুই মামলার এবং ২২ জুলাই এক মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন আদালাত।

এরআগে গত ২০১৬ সালের ২৭ মার্চ তিন মামলায় অভিযোগ গঠন করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

গত ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর ১১টি মামলায় মোট ২৫ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় তানভীর মাহমুদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক। মামলায় আসামিদের বিরুদ্ধে সোনালী ব্যাংকের শেরাটন হোটেল শাখা  (বর্তমানে রূপসী বাংলা) থেকে ভুয়া কাগজপত্র দিয়ে ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ করা হয়।

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক