যুবদলের সাধারণ সম্পাদক টুকু একদিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৮, ১৮:১৩আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৯:১৭

সুলতান সালাউদ্দিন টুকু (ফাইল ছবি: সংগৃহীত) রাজধানীর শাহবাগ থানার নাশকতার একটি মামলায় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ জুলাই) ঢাকা মহানগর হাকিম রায়হান উল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।।

এর আগে গত ২৬ জুন সালাউদ্দিন টুকুর সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের (পরিদর্শক) স ম কাইয়ুম সুলতান। বিচারক শুনানির জন্য ২ জুলাই তারিখ ধার্য করে দেন। সোমবার সকালে সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এদিকে, আসামিপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান, মীনার হোসেন ফারুক রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান জামিন নামঞ্জুর করে টুকুর রিমান্ডের আবেদন করেন।

গত ২০ জুন শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের অন্য একটি মামলায় এ আসামির তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ মার্চ দুপুর ১২টায় বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ প্রেসক্লাব থেকে বের হতে চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হয়। পুলিশের কাজে বাধা দেয় ও গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় শাহবাগ থানা পুলিশের (উপপরিদর্শক) সুজন কুমার রায় বাদী হয়ে শাহবাগ থানায়  মামলা দায়ের করেন। এ ঘটনায় গত ১২ জুন রাতে টুকুকে উত্তরার বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

/টিএইচ/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম