মতিঝিলে মাদকবিরোধী অভিযানে আটক অর্ধশত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৮, ১৭:২৫আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৮:৩৭

পুলিশের অভিযানে জব্দ হওয়া মাদ্রক রাজধানীর মতিঝিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে অর্ধশত ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত ডিএমপির মতিঝিল বিভাগের শাহজাহানপুর, পল্টন, খিলগাঁও ও মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের উপ-কমিশনার বলেন, ‘চলমান মাদকবিরোধী অভিযানের পাশাপাশি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতিঝিল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৫০ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পুলিশ ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫২ লিটার চোলাই মদ, ৮৪৭ ক্যান বিয়ার ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।’

অভিযানে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড অংশ নেয়।

/এআরআর/ এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম