রাজশাহীর সাবেক এমপি’র স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৮, ১০:৩৪আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১০:৪৫

হাইকোর্ট রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার স্ত্রী নুরুন নাহার পারুলের বিরুদ্ধে দুর্নীত দমন কমিশনের (দুদক) মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে বিচারিক আদালতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ সংক্রান্ত রুল নিষ্পত্তি শেষে মঙ্গলবার (৩ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড.কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  

এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুনা নাহরিন ও একেএম আমিন উদ্দিন। এছাড়াও দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট একেএম ফারহান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ২০০৮ সালের ৯ নভেম্বর সাবেক এমপি নাদিম মোস্তফার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করে দুদক। এর পরিপ্রেক্ষিতে একই বছরের ৩ ডিসেম্বর তিনি দুদকের সচিব বরাবর সম্পদ বিবরণী দাখিল করেন নুরুন নাহার।

কিন্তু দুদক ওই সম্পদ বিবরণীতে নুরুন নাহারের স্থাবর সম্পদ, বিভিন্ন ব্যাংক, সঞ্চয়পত্র, শেয়ার, গাড়ির ক্রয় মূল্য, স্বর্ণালংকার, আসবাবপত্র, ব্যবসার পুঁজি, হাতে নগদ অর্থের পরিমাণ নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগ করে। একইসঙ্গে ১ কোটি ৩৭ লাখ ৭ হাজার ৯০০ টাকার টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করা ও দখলে রাখার অভিযোগ এনে তার বিরদ্ধে মামলা করে দুদক। ২০০৯ সালের ৯ এপ্রিল রামনা থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা।

মামলাটি বাতিল চেয়ে ২০১১ সালের ২০ জানুয়ারি হাইকোর্টে আবেদন করা হয়। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বিচারিক আদালতে চলমান এ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন এবং মামলাটি বাতিলে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

সেই রুলের ওপর মঙ্গলবার (৩ জুলাই) শুনানি হয়। শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে দেন।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম