সাতক্ষীরার খাজরার ইউপি চেয়ারম্যানের পদ নিয়ে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৮, ১৬:০৯আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৮:০১

 সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিমের পদ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এছাড়া এসএম শাহনেওয়াজ ডালিম কোন কর্তৃত্ব বলে ওই পদে বহাল রয়েছেন, তাও জানতে চেয়েছেন আদালত। মঙ্গলবার (১০ জুলাই) এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, উপ-সচিব, আইন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, সাতক্ষীরার জেলা প্রশাসক, সাতক্ষীরার ইউএনও ও চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিমকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।
এর আগে গত ৫ জুলাই ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লাসহ তিন জন এ রিট দায়ের করেন।
ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব জানান, ‘এসএম শাহনেওয়াজ ডালিমের বিরুদ্ধে কাবিখার (কাজের বিনিময়ে খাদ্য) ১৮ লাখ টাকা অনিয়মের অভিযোগ রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তদন্ত করে যার সত্যতাও পেয়েছে। কিন্তু ওই টাকা ফেরত দিতে বলা হলেও তিনি দেননি। এছাড়া তার বিরুদ্ধে ৫টি ফৌজদারি মামলা চলেছে। সেগুলোর অভিযোগও আমলে নিয়েছেন আদালত। তাই তিনি জনপ্রতিনিধি থাকতে পারেন না। এ জন্যই রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম