দুর্নীতির মামলায় ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যানের ৬ বছরের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ১৩:৩৪আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৫:১৭

সাবিরা সুলতানা মিথ্যা তথ্য দেওয়া এবং অবৈধভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় যশোর জেলার ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানাকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পৃথক দুটি ধারায় তাকে এই দণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১২ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত ৭-এর বিচারক শহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণাকালে বিচারক বলেন, ‘১ কোটি ৭৮ হাজার ১৩৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছেন আদালত।’ সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা হাবিবুল হাছান জীবন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

এলাকাবাসীর সঙ্গে সাবিরা সুলতানা হাবিবুল হাছান বলেন, ‘দুর্নীতি দমন আইন-২০০৪-এর ২৬(২) ধারায় তিন বছর ও ২৭(১) ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদলত। দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। ’ তিনি আরও বলেন, ‘রায় ঘোষণাকালে আসামি আদালতে হাজির না থাকায় (পলাতক) তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৯ সালের ২৪ মে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আসামি সাবিরা সুলতানা তার সম্পদ বিবরণীতে ৫৫ লাখ ৭৮ হাজার ১৩৫ টাকার হিসাব দেখিয়ে জমা দেন। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে দেখা যায়, ৪৫ লাখ টাকার সম্পদের বিষয়ে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেওয়াসহ ১ কোটি ৭৮ হাজার ১৩৫ টাকার সম্পত্তি অসাধুভাবে অর্জন করেছেন তিনি, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
ওই ঘটনায় ২০১০ সালের ২০ জুলাই দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই বছর ২৫ জুলাই ৯ জনকে সাক্ষী করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১১ সালের ৯ নভেম্বর এই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

/টিএইচ/আইএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম