কুমিল্লায় হত্যা মামলা: খালেদা জিয়ার জামিন বিষয়ে রুল শুনানি ১৬ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ১৮:৪৬আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৮:৪৭



৮ ফেব্রুয়ারি রায়ের পর আদালতে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে দায়ের করা হত্যা মামলার জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানির জন্য আগামী ১৬ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১২ জুলাই) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে রুল শুনানিতে সময় চেয়ে আবেদন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ। এরপর আদালত শুনানির জন্য ১৬ জুলাই দিন নির্ধারণ করেন।
এর আগে কুমিল্লার নাশকতার দুই মামলায় গত ২৮ মে হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পর গত ২৯ মে আপিল বিভাগের চেম্বার আদালত খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে। পাশাপাশি ৩১ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির আদেশ দেন। ৩১ মে শুনানির পর আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রাখেন এবং রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে আদেশ দেন। পরে ২৪ জুন এ বিষয়ে শুনানি শেষে ২ জুলাই আদেশের দিন ধার্য করা হয়।
পরে ২ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় করা হত্যা মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ৬ মাসের জামিন স্থগিত করেন আপিল বিভাগ। একইসঙ্গে এ মামলায় জামিন বিষয়ে হাইকোর্টের জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন।
প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় খালেদা জিয়াকে আসামি দেখানো হয়।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম