প্রতিবেশীর ধাওয়া খেয়ে পড়ে গিয়ে মৃত্যু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জুলাই ২০১৮, ১৫:১১আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৭:০১

প্রতিবেশীর ধাওয়া খেয়ে পড়ে গিয়ে মৃত্যু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ধাওয়া খেয়ে পড়ে গিয়ে কাজী আব্দুল্লাহ (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজধানীর উত্তরখানে শুক্রবার (১৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই শামছুল আলম সাংবাদিকদের জানান, উত্তরখান মধ্যপাড়ায় তাদের বাসা। শুক্রবার সকালে প্রতিবেশী কামাল একটি গাছ কেটে তাদের বাসার সামনে রাখেন। এতে রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়। তার ভাই এর প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে কামাল দা নিয়ে ধাওয়া করেন। আত্মরক্ষার্থে তিনি দৌড়ে পালাতে গিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষাণা করেন ।

তার অভিযোগ, ‘কামাল আমার ভাইকে হত্যা করেছে। কামাল দা নিয়ে ধাওয়া দেওয়ার কারণেই তো ভাই মারা গেছেন। আমি এর বিচার চাই।’

আব্দুল্লাহ বাংলাদেশ রেলওয়ের মেন্টেনেন্স সেকশনে চাকরি করতেন। তার স্ত্রী স্থানীয় স্কুলের শিক্ষিকা। তার দুই সন্তান রয়েছে।

/এআইবি/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের