মাদক ও তক্ষক রাখায় এক নারীর দেড় বছরের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ০৯:১৫আপডেট : ১৬ জুলাই ২০১৮, ০৯:২৬

কারাদণ্ড রাজধানীর রামপুরা ওয়াবদা রোড এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে বিরল প্রজাতির তক্ষকসহ এক  নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব ৩। তক্ষক রাখার দায়ে তাকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

র‌্যাব ৩ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন ওয়াবদা রোড় এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির নিচ তলা থেকে ময়না (২২) নামে ওই নারীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজার পুরিয়া, মাদক সেবনের সরঞ্জামাদি এবং একটি  বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী র‌্যাবকে জানায়, সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে  জড়িত। মাদক ব্যবসার আড়ালে তক্ষক বিক্রয় করে আসছে। নিজের অপরাধ স্বীকার করায় বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ মোতাবেক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মাদকদ্রব্য ও নিয়ন্ত্রণ আইন ১৯৯০ মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

/এআরআর/ এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের